কোচিংয়ে গিয়ে আর ফেরেনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আমেনা, মেয়ের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবা
নিজস্ব প্রতিবেদক : গত ০২ মে সকালে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি কিশোরী আমেনা আক্তার। চার দিন ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের। মা-বাবা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ০২/০৫/২০২৬ তারিখ সকালে কোচিং ক্লাসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় আমেনা। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে আর বাসায় ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
আমেনার বাবা মোঃ করিম জানান, আমেনা নিখোঁজ হওয়ার পর থেকে তাদের ঘরে উনুন জ্বলেনি। মেয়ের শোকে মা বারবার মূর্ছা যাচ্ছেন। কোনো কারণে আমেনা যদি পরিবারের ওপর অভিমান করে থাকে, তবে তা ভুলে তাকে দ্রুত ফিরে আসার আকুতি জানিয়েছেন তিনি।
আমেনার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেনার কোনো চাওয়া বা অভিমান থাকলে তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। তারা শুধু চান আমেনা সুস্থভাবে ফিরে আসুক।
আমেনার চাচা মানবিক ড্রাইভার মোঃ মহিউদ্দিন রিপন দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, "আমেনা আমাদের কলিজার টুকরা। ও চলে যাওয়ার পর থেকে ওর বাবা-মা পুরোপুরি ভেঙে পড়েছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওর সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে আমাদের জানাবেন।"
নিখোঁজ আমেনার পরিচয়:
পিতার নাম: মোঃ করিম
যোগাযোগের নম্বর: ০১৮৫১৩৩৬৮৬৬
যদি কোনো ব্যক্তি আমেনার সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে উপরোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা হয়েছে। আপনার একটু সহযোগিতা একটি পরিবারকে আবার বাঁচার স্বপ্ন দেখাতে পারে।
মোঃ হারিসুর রহমান
সম্পাদক ও প্রকাশক
01824404444