1. live@www.songbadsaradesh.com : - : - -
  2. mail.bizndex@gmail.com : newsroom :
  3. info@www.songbadsaradesh.com : - :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মুহাম্মদ হারিসুর রহমান সম্পাদক ও প্রকাশক সংবাদ সারাদেশ এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত বরুড়ায় ১০২ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার! মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নির্বাচনী কারচুপির অভিযোগে রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবি: আজ বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফাহিমা আক্তার মুকুলকে দেখতে চান শরীয়তপুরের জনগণ গোমতী নদীর পাড়ে প্রায় ২০০ মাদ্রাসা শিক্ষার্থীর সাথে ইফতার করলেন সাংবাদিক হুমায়ুন কবির জীবন ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বৈরাচার হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

  1. মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) এর উদ্যোগে কুমিল্লার রুচি ভিলাষ রেস্তোরায় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও মানবিক-কুমিল্লার চেয়ারম্যান জনাব উদবাতুল বারি আবু। তিনি তার বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত ভূমিকা সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মাসাস ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান। তিনি বলেন, সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা আরও জোরদার করতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল জলিল,দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন,এডভোকেট…জননিরাপত্তা আদালতের পিপি এডভোকেট ইউসূফ আলী,চ্যানেল টুয়েন্টি ফোরের কুমিল্লা প্রতিনিধি এম এইচ মহিউদ্দিন, ইন্জিনিয়ার মোর্শেদ,ওয়ার্লড মিডিয়া ক্লাবের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া, কৃষিবিদ সুমনা আক্তার, এডভোকেট এরশাদ প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নজরুল ইসলাম শাহীন, আহ্বায়ক বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, কুমিল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও ডিইউজের নির্বাহী সদস্য জনাব রাজু আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মীর্জা ফসিহ্ উদ্দিন আহমেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসাসের আইন উপদেষ্টা ও সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম মিঠু ও সাংবাদিক জুয়েল খন্দকার। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ ও মুফতি মফিজুর রহমান হেলালী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট