
জামিরা মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
মোঃ জুয়েল রানা মজুমদার,
লালমাই উপজেলার জামিরা মহিলা দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জামিরা মহিলা দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ড. শাহজাহান মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরতি ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আবদুর রব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবদুল খালেক মজুমদার, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য এনামুল হক মজুমদার, ইতালি প্রবাসী মাওলানা মো. রুহুল আমিন এবং মাওলানা মহি উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মো. খলিলুর রহমান মজুমদার। পরে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাখিল পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।