1. live@www.songbadsaradesh.com : - : - -
  2. mail.bizndex@gmail.com : newsroom :
  3. info@www.songbadsaradesh.com : - :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যানের হাতে যে সমস্ত সেবা থাকে আসুন তা জেনে নেই আইসিটি মহাপরিচালককে দৈনিক কুমিল্লা প্রতিদিনের পক্ষ থেকে সংবর্ধনা, ষড়যন্ত্রমূলকভাবে সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী হাসান হুজুরকে জড়ানোর অপচেষ্টা “জ্বালানি সমস্যার দ্রুত সমাধান বের করতে না পারলে দেশের সমস্ত ইন্ডাস্ট্রি হুমকির মুখে পড়বে।” -ডা. শফিকুর রহমান, এমপি মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের বৈঠক অনুষ্ঠিত বরুড়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন জনাব জাকারিয়া তাহের সুমন ♦️ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এর পরিচিত ♦️ কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ – কুমিল্লায় কৃষিমন্ত্রী নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের জামিরা মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের

মোঃ জুয়েল রানা মজুমদার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার লালমাই উপজেলায় নবম শ্রেণীর এক শিক্ষার্থী
মোন্তাকিম হোসেন সাইফ কে নিখোঁজের ১০ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম মোন্তাকিম হোসেন সাইফ (১৫)। সে উপজেলার মাতাইনকোট উচ্চ বিদ্যালয়ের স্কুলের নবম শ্রেণীর ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
সাইফের বাবা মোজাহের হোসেন জানান, ছেলেকে খুঁজে পেতে আমরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু এখনো তার কোনো হদিস পাওয়া যায়নি। আমরা খুবই দুশ্চিন্তায় আছি।
এদিকে, নিখোঁজের বিষয়ে লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তার পিতা। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং সাইফকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
স্থানীয়রা জানান, দ্রুত সাইফকে খুঁজে বের করতে প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার সন্ধান চেয়ে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি সাইফের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট