
মোঃ ইকরামুল হক, স্টাফ রিপোর্টার, বরুড়া –
সারাদেশের একযোগে ১১দিন ব্যাপী বরুড়া হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২০শে এপ্রিল বেলা এগারটায় বরুড়া পৌঁছে আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচীর উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। এদিন উপজেলা স্ব কমপ্লেক্স প্রধান ডাঃ সাজেদুর রহমান জানান ২০শে এপ্রিল কর্মসূচী শুরু হয়ে ১০ই মে পর্যন্ত ৬মাস থেকে শুরু হয়ে ৫বছরের (৪বছর ১১মাস ২৯ দিন) কম বয়সী প্রাক- প্রাথমিক /সমমানের শিক্ষার্থীদেরকে এবং কমিউনিটির শিশুদের ০১ ডোজ হাম রুবেলা টিকা প্রদান করা হবে। এদিন তিনি আরো বলেন ১৫ ইউনিয়ন ও ১ পৌরসভার ৪০৮ টি অস্থায়ী ও একটি স্থায়ী ৫১ জন টিকাদান কারী ও ১০২ জন স্বেচ্ছাসেবকের ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের চার হাজার সতের জন শিক্ষার্থী, উপজেলার ছাপ্পান্ন হাজার চারশত দশজন কমিউনিটি সহ সর্বমোট ষাট হাজার চারশত সাতাশ জনকে এই হাম রুবেলা টিকা প্রদান করা হবে। এদিন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ।