1. live@www.songbadsaradesh.com : - : - -
  2. mail.bizndex@gmail.com : newsroom :
  3. info@www.songbadsaradesh.com : - :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে বড় ধরনের সংস্কার আনছে ইসি  সংবাদ প্রকাশের পরদিনই বুড়িচংয়ে অবৈধ পশুর হাটে প্রশাসনের অভিযান বরুড়া উপজেলার উওর খোশবাস ইউনিয়নের আগামীর নেতৃত্ব পরিবর্তনের অঙ্গীকার। শার্শায় এসএসসি পরীক্ষায় নিজ মেয়েকে সহযোগিতা : প্রধান শিক্ষকসহ দুইজন কারাগারে নাঙ্গলকোটে জিয়া স্মৃতি ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত যতদিন মুরাদনগর থানায় থাকব, কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবেনা..ওসি আনোয়ার হোসেন শ্রম সচিব আব্দুর রহমান তরফদারকে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর আলোচনার শীর্ষে সমাজসেবক সাংবাদিক হারিসুর রহমান ইউপি নির্বাচনে তৃণমূলের আস্থা ও ভালোবাসায় সিক্ত ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

আলোচনার শীর্ষে সমাজসেবক সাংবাদিক হারিসুর রহমান ইউপি নির্বাচনে তৃণমূলের আস্থা ও ভালোবাসায় সিক্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ-

কুমিল্লা জেলার বরুড়া উপজেলাধীন ৩ নং উওর খোশবাস ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ এখন উত্তপ্ত ও আলোচিত। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝা৺প আর ভোটারদের জল্পনা-কল্পনায় নতুন এক সমীকরণ তৈরি হয়েছে। এই নির্বাচনী লড়াইয়ে বেশিরভাগ মানুষের মুখে মুখে এখন একটিই নাম ৩ নং উওর খোশবাস ইউনিয়নের ইলাশপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হারিসুর রহমান। শিক্ষাগত যোগ্যতায় তিনি বি,কম পাশ, এবং দীর্ঘ ২৮ বছর যাবৎ সাংবাদিকতার পেশায় জড়িত। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা বিভাগীয় সভাপতি এবং জাতীয় সাংবাদিক ফোরাম (JSF) এর কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ তৃনমুল সাংবাদিক ফোরাম (BTSF) এর কেন্দ্রীয় ভাইস- চেয়ারম্যান। আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ভাইস চেয়ারম্যান এবং জাতীয় মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান ও গ্লোবাল কনজুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এর দায়িত্বে রয়েছেন এবং দৈনিক চৌকস পএিকার বিশেষ প্রতিনিধি জাতীয় দৈনিক মাতৃছায়া পএিকার কুমিল্লা জেলা প্রতিনিধি,কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার এবং অনলাইন পোর্টাল সংবাদ সারাদেশ এর সম্পাদক এর দায়িত্ব পালন করে আসছেন। তিনি ৩ নং উওর খোশবাস ইউনিয়নের খোশবাস দারুল ফালাহ ক্যাডেট মাদ্রাসার ভাইস চেয়ারম্যান ও আদমসার দারুণ নাজাত মডেল মাদরাসার চেয়ারম্যান এর দায়িত্ব ও পালন করে আসছেন দীর্ঘ দিন ধরে। তাছাড়া ও সামাজিক কাজের অংশ হিসেবে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বরুড়া উপজেলা রিক্সা সিএনজি অটো শ্রমিক ইউনিয়ন এর সভাপতি যাহার রেজিস্ট্রেশন নং কুমিঃ ২২। খোশবাস উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি হিসেবে তার যেমন রয়েছে শক্তিশালী অবস্থান তেমনি পরিচ্ছন্ন ও উজ্জ্বল ইমেজের কারনে তিনি জায়গা করে নিয়েছেন সাধারণ মানুষের হৃদয়ে। তৃনমূলের সাধারণ মানুষের দাবি,খোশবাস ইউনিয়নে আগামী দিনের সুযোগ্য, সৎ এবং দূরদর্শী নেতৃত্বের জন্য মোঃ হারিসুর রহমান এর বিকল্প নেই। হারিসুর রহমান এর সবচেয়ে বড় শক্তির জায়গা হল তার অমায়িক ব্যবহার এবং সাধারণ মানুষের সাথে সুগভীর সম্পর্ক। একটি মার্জিত ও ঐতিহ্যবাহী পরিবার থেকে উঠে আসা এই নেতা সব শ্রেণি পেশার মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার পরিচ্ছন্ন ইমেজ এবং সাধারন মানুষের বিপদে-আপদে এগিয়ে আসার মানসিকতা তাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। খোশবাস ইউনিয়নের সচেতন নাগরিকরা মনে করেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এমন একজন ব্যক্তি প্রয়োজন যিনি জনবান্ধব,দক্ষ এবং পরিশ্রমী। এলাকাবাসীর মতে, মোঃ হারিসুর রহমান গতানুগতিক রাজনীতির বাহিরে গিয়ে সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তাতে নির্বাচনী বৈতরণী পার হওয়া তার জন্য সহজ হবে বলে মনে করেছেন অনেকে। উন্নয়ন ও আগামীর অঙ্গীকারঃ-স্থানীয় পর্যায়ে নির্বাচনের সমীকরণে জনপ্রিয়তা এবং মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতাই জয়ের মূল চাবিকাঠি। সেই বিচারে মোঃ হারিসুর রহমান ইতিমধ্যে খোশবাস ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে আস্হার নাম হয়ে উঠেছেন।মাঠ পর্যায়ে তার যে জোরালো অবস্থান তৈরি হয়েছে তাতে অনেকেই মনে করেছেন তিনি শেষ পর্যন্ত প্রার্থী হলে নির্বাচনের ফলাফল তার অনুকূলে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। তৃণমূল থেকে গড়ে উঠা এই দাবির পিছনে রয়েছে তার দীর্ঘদিনের সমাজ সেবামূলক কর্মকাণ্ড। সাধারণ মানুষের প্রত্যাশা মোঃ হারিসুর রহমান চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে খোশবাস ইউনিয়নে উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং একটি আধুনিক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট