1. live@www.songbadsaradesh.com : - : - -
  2. mail.bizndex@gmail.com : newsroom :
  3. info@www.songbadsaradesh.com : - :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে বড় ধরনের সংস্কার আনছে ইসি  সংবাদ প্রকাশের পরদিনই বুড়িচংয়ে অবৈধ পশুর হাটে প্রশাসনের অভিযান বরুড়া উপজেলার উওর খোশবাস ইউনিয়নের আগামীর নেতৃত্ব পরিবর্তনের অঙ্গীকার। শার্শায় এসএসসি পরীক্ষায় নিজ মেয়েকে সহযোগিতা : প্রধান শিক্ষকসহ দুইজন কারাগারে নাঙ্গলকোটে জিয়া স্মৃতি ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত যতদিন মুরাদনগর থানায় থাকব, কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবেনা..ওসি আনোয়ার হোসেন শ্রম সচিব আব্দুর রহমান তরফদারকে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর আলোচনার শীর্ষে সমাজসেবক সাংবাদিক হারিসুর রহমান ইউপি নির্বাচনে তৃণমূলের আস্থা ও ভালোবাসায় সিক্ত ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

সংবাদ প্রকাশের পরদিনই বুড়িচংয়ে অবৈধ পশুর হাটে প্রশাসনের অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

সংবাদ প্রকাশের পরদিনই বুড়িচংয়ে অবৈধ পশুর হাটে প্রশাসনের অভিযান
মোঃ ফয়েজ আহমেদ।।।।।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের লাটুয়ার বাজারে সরকারি অনুমোদন ও ইজারা ছাড়াই দীর্ঘদিন ধরে পশুর হাট পরিচালনার সংবাদ গণমাধ্যমে প্রকাশের পরদিনই অভিযান চালিয়ে অবৈধ হাটটি উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১১ মে) দুপুরে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার। অভিযানে বাজার এলাকায় অবৈধভাবে স্থাপন করা বাঁশ ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

এর আগে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, কংশনগর, নিমসার, কাবিলা ও ময়নামতি বাজারের মাঝামাঝি অবস্থানে হওয়ায় লাটুয়ার বাজারটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি প্রভাবশালী চক্র কোনো ধরনের সরকারি অনুমোদন বা দরপত্র ছাড়াই প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার গরু-ছাগলের হাট বসিয়ে আসছিল।

স্থানীয়দের অভিযোগ ছিল, বাজারে প্রতিটি গরু থেকে ১ হাজার থেকে ২ হাজার টাকা এবং ছাগল থেকে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত খাজনা আদায় করা হলেও এসব আদায়ের কোনো সরকারি বৈধতা ছিল না। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় অবৈধ বাজারটিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত বেশ কিছু বাঁশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট