1. live@www.songbadsaradesh.com : - : - -
  2. mail.bizndex@gmail.com : newsroom :
  3. info@www.songbadsaradesh.com : - :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে বড় ধরনের সংস্কার আনছে ইসি  সংবাদ প্রকাশের পরদিনই বুড়িচংয়ে অবৈধ পশুর হাটে প্রশাসনের অভিযান বরুড়া উপজেলার উওর খোশবাস ইউনিয়নের আগামীর নেতৃত্ব পরিবর্তনের অঙ্গীকার। শার্শায় এসএসসি পরীক্ষায় নিজ মেয়েকে সহযোগিতা : প্রধান শিক্ষকসহ দুইজন কারাগারে নাঙ্গলকোটে জিয়া স্মৃতি ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত যতদিন মুরাদনগর থানায় থাকব, কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবেনা..ওসি আনোয়ার হোসেন শ্রম সচিব আব্দুর রহমান তরফদারকে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর আলোচনার শীর্ষে সমাজসেবক সাংবাদিক হারিসুর রহমান ইউপি নির্বাচনে তৃণমূলের আস্থা ও ভালোবাসায় সিক্ত ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

কোচিংয়ে গিয়ে আর ফেরেনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের  আমেনা, মেয়ের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

কোচিংয়ে গিয়ে আর ফেরেনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের  আমেনা, মেয়ের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবা

নিজস্ব প্রতিবেদক : গত ০২ মে সকালে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি কিশোরী আমেনা আক্তার। চার দিন ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের। মা-বাবা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ০২/০৫/২০২৬ তারিখ সকালে কোচিং ক্লাসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় আমেনা। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে আর বাসায় ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।

আমেনার বাবা মোঃ করিম জানান, আমেনা নিখোঁজ হওয়ার পর থেকে তাদের ঘরে উনুন জ্বলেনি। মেয়ের শোকে মা বারবার মূর্ছা যাচ্ছেন। কোনো কারণে আমেনা যদি পরিবারের ওপর অভিমান করে থাকে, তবে তা ভুলে তাকে দ্রুত ফিরে আসার আকুতি জানিয়েছেন তিনি।

আমেনার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেনার কোনো চাওয়া বা অভিমান থাকলে তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। তারা শুধু চান আমেনা সুস্থভাবে ফিরে আসুক।

আমেনার চাচা মানবিক ড্রাইভার মোঃ মহিউদ্দিন রিপন দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, “আমেনা আমাদের কলিজার টুকরা। ও চলে যাওয়ার পর থেকে ওর বাবা-মা পুরোপুরি ভেঙে পড়েছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওর সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে আমাদের জানাবেন।”

নিখোঁজ আমেনার পরিচয়:
পিতার নাম: মোঃ করিম
যোগাযোগের নম্বর: ০১৮৫১৩৩৬৮৬৬

যদি কোনো ব্যক্তি আমেনার সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে উপরোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা হয়েছে। আপনার একটু সহযোগিতা একটি পরিবারকে আবার বাঁচার স্বপ্ন দেখাতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট