1. live@www.songbadsaradesh.com : - : - -
  2. mail.bizndex@gmail.com : newsroom :
  3. info@www.songbadsaradesh.com : - :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে বড় ধরনের সংস্কার আনছে ইসি  সংবাদ প্রকাশের পরদিনই বুড়িচংয়ে অবৈধ পশুর হাটে প্রশাসনের অভিযান বরুড়া উপজেলার উওর খোশবাস ইউনিয়নের আগামীর নেতৃত্ব পরিবর্তনের অঙ্গীকার। শার্শায় এসএসসি পরীক্ষায় নিজ মেয়েকে সহযোগিতা : প্রধান শিক্ষকসহ দুইজন কারাগারে নাঙ্গলকোটে জিয়া স্মৃতি ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত যতদিন মুরাদনগর থানায় থাকব, কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবেনা..ওসি আনোয়ার হোসেন শ্রম সচিব আব্দুর রহমান তরফদারকে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর আলোচনার শীর্ষে সমাজসেবক সাংবাদিক হারিসুর রহমান ইউপি নির্বাচনে তৃণমূলের আস্থা ও ভালোবাসায় সিক্ত ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার এসআই নিরঞ্জন রায়ের নেতৃত্বে একটি দল নাগেশ্বরী কলেজ মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় নাগেশ্বরী থেকে ফুলবাড়ীগামী সড়কের উত্তর পাশে একটি ইউক্যালিপটাস বাগানে সন্দেহভাজন এক ব্যক্তিকে অবস্থান করতে দেখে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মোঃ মারুফ ইসলাম (২২)। তিনি নাগেশ্বরী পৌরসভার সাতানী পাড়া এলাকার বাসিন্দা।

পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেট থেকে ৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ০.৭ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ হাজার ১০০ টাকা। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির ৬ হাজার ৯৬০ টাকা নগদ অর্থও জব্দ করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং জব্দকৃত আলামতসহ আসামিকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নাগেশ্বরী থানার পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট