1. live@www.songbadsaradesh.com : - : - -
  2. mail.bizndex@gmail.com : newsroom :
  3. info@www.songbadsaradesh.com : - :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে বড় ধরনের সংস্কার আনছে ইসি  সংবাদ প্রকাশের পরদিনই বুড়িচংয়ে অবৈধ পশুর হাটে প্রশাসনের অভিযান বরুড়া উপজেলার উওর খোশবাস ইউনিয়নের আগামীর নেতৃত্ব পরিবর্তনের অঙ্গীকার। শার্শায় এসএসসি পরীক্ষায় নিজ মেয়েকে সহযোগিতা : প্রধান শিক্ষকসহ দুইজন কারাগারে নাঙ্গলকোটে জিয়া স্মৃতি ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত যতদিন মুরাদনগর থানায় থাকব, কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবেনা..ওসি আনোয়ার হোসেন শ্রম সচিব আব্দুর রহমান তরফদারকে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর আলোচনার শীর্ষে সমাজসেবক সাংবাদিক হারিসুর রহমান ইউপি নির্বাচনে তৃণমূলের আস্থা ও ভালোবাসায় সিক্ত ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

শ্রম সচিব আব্দুর রহমান তরফদারকে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর নেতৃবৃন্দ।

শনিবার (৯ মে) দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ ও সাধারণ সম্পাদক আতিউর রহমান সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তর পরিদর্শনে এলে দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনি, সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান এবং সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ সচিবকে শুভেচ্ছা জানান।

দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ, মৃত ও শিক্ষার্থী শ্রমিক পরিবারের ১৬৪ জন সদস্যের মাঝে ৬৮ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণাল‌য়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মাসুম বিল্লাহ্, যুগ্মসচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের প‌রিচালক সৈয়দ ইরতিজা আহসান, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সভাপতি কোরবান আলী সোহেলসহ সংগঠনের সদস্য চন্দন মিত্র, মোঃ আবু কাওছার, মোঃ আবিদুর রহমান আরমান, মোঃ বেলাল হোসেন, খাজানুর লিমন হায়দার, পরিমল চন্দ্র দাস, মোঃ নাজমুল ইসলাম মিলন, সিকান্দার আলী কাবুল, ওয়াহেদুর রহমানসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট